মালদা

বেআইনি পোস্তের খোসা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ

বেআইনি পোস্তের খোসা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার মালদা জেলা আদালতে তোলা হয়। 

        জানা গিয়েছে, সোমবার গভীররাতে বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পি.টি.এস মোড় এলাকায় হানা দেয় পুলিশ। সেখানে হানা দিয়ে দুই মোটরবাইক আরোহীকে আটক করে পুলিশ। ওই দুইজনের কাছ থেকে পুলিশ উদ্ধার করে প্রায় ৫৫ কেজি বেআইনি পোস্তের খোসা। ঘটনায় গ্রেফতার করা হয় এমাজুল সেখ ও মিঠু সেখ নামে ওই দুই পাচারকারীকে। ধৃতদের বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায়। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেস করে পুলিশ।